Skip to main content
রাজধানীর মীরপুরে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল মিয়ার রাজনৈতিক পরিচয় ও নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত সোহেল এলাকায় কট্টরপন্থী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। এলাকাবাসী জানান, গত নির্বাচনে তিনি স্থানীয় ওয়ার্ড পর্যায়ে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে বিভিন্ন বিল্ডিংয়ে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ ও ব্যাপক প্রচারণা চালিয়েছেন। রুবেল মোল্লা নামে এক বাসিন্দা জানান, নির্বাচনের সময় সোহেল নিয়মিত জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে ভোট চাইতেন এবং সাধারণ মানুষকে ‘কোরআনের শাসন’ প্রতিষ্ঠার ব্যাপারে সচেতন করতেন। রহিমা খাতুন নামে এক গৃহকর্মীও একই ধরনের তথ্য দিয়ে জানান, গত নির্বাচনের সময় সোহেল তার স্বামীর কাছে ভোট চাইতে এসে বলেছিলেন, “ইসলামে বিশ্বাস করলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।” এ ছাড়া অভিযুক্ত সোহেলের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, তিনি দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কট্টর ধর্মীয় ও রাজনৈতিক প্রচারণায় লিপ্ত ছিলেন। তিনি নিয়মিত বিভিন্ন ধর্মীয় বক্তার ওয়াজের ভিডিও শেয়ার করতেন। পাশাপাশি ওসমান হাদীর পক্ষেও তার একাধিক পোস্ট পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ক্লু উদ্ধারের পাশাপাশি অভিযুক্তের এই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং তার অন্য কোনো অপরাধমূলক রেকর্ড আছে কিনা, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে।
Popular posts from this blog
Comments
Post a Comment